শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মিরপুরে নারী দিবস পালিত

আলমগীর মন্ডলঃ / ২২৭ জন পড়েছেন
প্রকাশঃ রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৫:০১ অপরাহ্ন

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”  প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুষ্টিয়া মিরপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুর সাড়ে বারোটায় উপজেলা পরিষদের সামনে থেকে এ উপলক্ষে একটি র‌্যা‌লি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর ঘুরে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার‍‍‍‍ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, সমাজ সেবা অফিসার, জামসেদ আলী, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী।

এছাড়াও মিরপুর উপজেলার পরিসংখ্যান অফিসার শফিকুল ইসলাম, সমবায় অফিসার,জহুরুল আমিনসহ বিভিন্ন মহিলার সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com