মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় এনসিপির পূর্বনির্ধারিত জুলাই পদযাত্রা স্থগিত মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি

মিরপুরে শ্রেণিকক্ষে অচেতন ছাত্রী উদ্ধার : ধর্ষণ মামলা, দপ্তরি গ্রেপ্তার

মিরপুর প্রতিনিধি: / ১৬২ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি স্কুল থেকে অচেতন অবস্থায় এক শিশুকে (১১) উদ্ধারের ঘটনায় ধর্ষণ মামলা করা হ‌য়ে‌ছে। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শুক্রবার (১০ এপ্রিল) রাতে স্কু‌লের দপ্ত‌রি‌কে আসামি ক‌রে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার পর থানা হেফাজ‌তে থাকা দপ্ত‌রি‌কে গ্রেপ্তার দে‌খি‌য়ে‌ছে পু‌লিশ।
শনিবার (১১ এপ্রিল) দুপুর দেড়টায় বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম।
শিশুটি মিরপুর উপজেলার স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তা‌কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির পরিবার, বিদ্যালয়ের শিক্ষক ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে অন্য শ্রেণির শিক্ষার্থীরাও ছিল। বিকাল ৩টার দিকে অনুষ্ঠান শেষে সবাই বাড়ি ফিরে গেলেও পরিবার শিশুটিকে খুঁজে পাচ্ছিল না। একপর্যায়ে শিশুটির পরিবারের কয়েকজন সদস্য স্কুলে গিয়ে বিভিন্ন শ্রেণিকক্ষে খুঁজে দেখতে বিদ্যালয়ের দপ্তরিকে অনুরোধ করেন।
দপ্তরি কোনো কর্ণপাত না ক‌রে খারাপ আচরণ করেন। একপর্যায়ে রাত ৮টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে বারবার যোগাযোগ করে শ্রেণিকক্ষগুলোতে তল্লাশি চালানো হয়। নিচতলার তালা খুলে উপরে গিয়ে মেয়েটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। আরেক তলাতে গিয়ে মেয়েটির সেন্ডেল পাওয়া যায়। দ্রুত তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে। ঘটনার পর স্কুলের দপ্তরি ও নৈশ্যপ্রহরীকে থানা হেফাজতে নেই পুলিশ।
ভুক্ত‌ভোগী শিশু‌টি জানায়, শ্রেণিক‌ক্ষের ভেত‌রে অসুস্থ হ‌য়ে পড়‌লে বাইরে এসে সিঁ‌ড়ি‌তে ব‌সে ছিলাম। এরপর অ‌চেতন হ‌য়ে পড়ায় এরপর কি হ‌য়ে‌ছে বল‌তে পা‌রি‌নি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডের মেডিকেল অফিসার সুষ্মিতা বিশ্বাস বলেন, ‘মেয়েটির শরীরের কয়েক জায়গায় আঘাতের চিহৃ দেখা গেছে। প্রাথমিকভাবে থারণা করা হচ্ছে, মেয়েটি ধর্ষণের শিকার হতে পারে। পুরোটা নিশ্চিত হতে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। মেয়েটি তেমন কথা বলছে না। ট্রমার মধ্যে রয়েছে। বেশখানিক দুর্বল। হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে ‘
মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় স্কু‌লের দপ্ত‌রি‌কে আসামি ক‌রে ভুক্ত‌ভোগীর মা থানায় ধর্ষণ মামলা দা‌য়ের ক‌রে‌ছেন। দপ্ত‌রি‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। তা‌কে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com