শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মিরপুরে সিসিইএস সংস্থার সৌজন্যে বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান

আলমগীর মন্ডলঃ / ১৮৮ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৩:১২ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে সামাজিক ও জনস্বাস্থ্য উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে সিসিইএস (CCES) সংস্থার উদ্যোগে তিনটি বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে নওপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে, সিসিইএস সংস্থার সভাপতি মজিবুল ইসলাম (মিল্টন)  সভাপতিত্বে এই কার্যক্রম এ-র  উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) মিরপুর পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক, আজাদুর রহমান আজাদ। এসময় তিনি বলেন, বর্তমান স্কুল গুলোতে বিশুদ্ধ পানির অভাব রয়েছে তাই এই মহত  উদ্যোগের মাধ্যমে স্থানীয় স্কুল, মাদ্রাসা বা এতিমখানায় নিরাপদ খাবার পানি নিশ্চিত করার লক্ষ্য যে উদ্যোগ নেওয়া হয়েছে এই জন্য এই প্রতিষ্ঠানকে অনেক ধন্যবাদ।

সংস্থাটির সভাপতি বলেন,বর্তমান আমাদের মনে হয়ে বর্তমান সময়ে স্কুল গুলোতে বিশুদ্ধ পানির অভাব রয়েছে একথা চিন্তা ভাবনা করে আমরা আগে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় বিশুদ্ধ পানির ফিল্টার দেওয়ার কাজ শেষ করবো। পরে উপজেলার মধ্যে যেখানে বিশুদ্ধ পানির ফিল্টারের সমস্যা রয়েছে সেখানে পর্যায় ক্রমে আরো দিবো।

সংস্থাটির সাধারণ সম্পাদক একরামুল ইসলাম (লিমন) বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাহাড়পুর বাধাগ্রস্ত প্রতিবন্ধী বিদ্যালয়, নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,নওপাড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে

এই ফিল্টারগুলো বিতরণ করা হয়েছে। এবং আমাদের উদ্দেশ্য বিশুদ্ধ পানির মাধ্যমে ছড়ানো রোগব্যাধি কমিয়ে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা।

এই ধরণের উদ্যোগ মিরপুর এলাকার জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি। এবং আপনাদের ভালোবাসা পেলে সিসিইএস (CCES) সংস্থাটি আরো ভালো কিছু করবে।

এসময় সিসিইএস সংস্থার সাংগঠনিক সম্পাদক আলমগীর মন্ডল, কোষাধ্যক্ষ তারিকুল ইসলাম, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও ছাত্র ছাত্রী প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com