বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতায় হোটেলে আগুন : সাংবাদিক দেবাশীষ স্ত্রী-সন্তানসহ নিহত মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ ‘এখানকার সরকারই আমি, ডিসি-এসপি নিরপেক্ষ কাজ না করলে বিদায় করা হবে’ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে চেক বিতরণ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক আরএমও’র বিরুদ্ধে বিভাগীয় মামলা কুষ্টিয়ায় আমির হামজার সমর্থক-গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ কুষ্টিয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ আছেন সবাই কুষ্টিয়ায় বালু বোঝাই ট্রলি পিছলে পদ্মায়, ১ শিশু নিখোঁজ কুষ্টিয়া রেলওয়ে ষ্টেশনে বোমাতঙ্ক, পরিত্যক্ত ব্যাগে মিলল ইটের টুকরো কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর মতবিনিময়

মিরপুর প্রতিনিধিঃ / ১১৩ জন পড়েছেন
প্রকাশঃ রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী।

রবিবার (৯ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন।

এসময় প্রধান অতিথি বলেন, এলাকার টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্থানীয় সমস্যা তুলে ধরে নীতিনির্ধারক ও প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সাংবাদিকরা এলাকার অবকাঠামোগত, সামাজিক ও পরিবেশগত অগ্রগতিতে সরাসরি অবদান রাখে। গণতন্ত্র ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম যেমন গণতন্ত্রকে শক্তিশালী করে, তেমনি শক্তিশালী গণতন্ত্রও স্বাধীন গণমাধ্যমের বিকাশে সহায়ক ভূমিকা রাখে।

তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনদুর্ভোগ ও বিভিন্ন সমস্যা প্রশাসনের নজরে আনার আহ্বান জানান এবং মিরপুর প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে সবসময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

তিনি আরো বলেন, মাদক নিমূর্লে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গরা যদি একত্রে কাজ করে তাহলে সমাজ হতে মাদক নিমূর্ল চিরতরে সম্ভব হবে। এছাড়াও আমাদের প্রত্যককে তার নিজের অবস্থান থেকে নেমে এসে সাধারণ মানুষ হিসেবে সমাজের সকল অসংগতি চিহ্নিত করে সমাধানের চেষ্টা করতে হবে।

প্রধানমন্ত্রী বিগত ৬ মাসে যে কর্মসূচি ঘোষনা করেছেন তা যথাযথ ভাবে ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। সরকারের প্রতি আস্থা রাখলে মিরপুর—ভেড়ামারাবাসীসহ দেশের মানুষ সকল সুযোগ সূবিধা পর্যায়ক্রমে ভোগ করতে পারবে।

এছাড়াও বিরোধী দল সম্পর্কে অভিযোগ তুলে ধরে বলেন, তারা সংসদে গঠনমূলক আলোচনা না করে এলোপাতাড়ী বক্তব্য দিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী আশরাফুজ্জামান শাহীন, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, হাজী আছাদুর রহমান বাবু, সাবেক আহবায়ক হুমায়ুন কবির হিমু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু,

প্রেসক্লাবের সিনিয়র সহ—সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর মণ্ডল, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম হীরা,

সদস্য মিলন আলী, শেফাদুল ইসলাম চান্নু, আবু হেনা মোস্তফা কামাল, সাংবাদিক নাঈম খন্দকার, সাইদুর রহমান সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com