শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

মিরপুর প্রতিনিধি: / ৯৭ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫০ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শাহ আক্তার মামুনের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সহসভাপতি অধ্যাপক আব্দুস সালাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর মন্ডল, সদস্য মিলন আলী, সাংবাদিক ছাইদুর রহমান, আব্দুল আওয়াল, মিরপুর নাজমুল উলূম সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক হামিদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহ তায়ালা দুনিয়ায় পাঠিয়েছেন মানুষের কল্যাণে কাজ করার জন্য। আমাদের সবারই সুযোগ আছে মানুষের কল্যাণে কাজ করার। আমরা সবসময় জন্য এটি স্মরণ রাখবো। বৈষম্যহীন সমাজ গঠনে জুলাই আন্দোলনের প্রত্যাশা পূরন না হওয়ায় তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com