মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন

রাজনৈতকি দলগুলোর সহযোগীতা না হলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন: সিইসি

Reporter Name / ২০৮ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৫:১২ পূর্বাহ্ন

সুষ্ঠু নির্বাচনে রাজনৈতকি দলগুলোর সহযোগীতা দরকার। না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে জানিয়েন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি।

সিইসি বলেন, ‘নির্বাচনে খেলবেন রাজনৈতিক দলগুলো। আর নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায় কমিশন। কিন্তু খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে। প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। কোনো দলই ছোট নয় কমিশনের কাছে।’

নির্বাচনী পোস্টারের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহর ছেয়ে গেছে পোস্টারে। নিজেরাই পোস্টার সরিয়ে ফেললে এটাই হবে ভদ্র আচরণ। আচরণবিধি ভঙ্গে কোনোভাবেই ছাড় দেয়া হবে না।’

বিশেষ পরিস্থিতি এবং বিশেষ সরকারের অধীনে নির্বাচন করতে কমিশনের ঘাড়ে নানা চাপ রয়েছে বলেও মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, একটি বিশেষ পরিস্থিতি এবং বিশেষ সরকারের অধীনে নির্বাচন করতে গিয়ে কমিশনের ওপর নানা ধরনের চাপ আসছে।

এ সময় অংশীজনদের কাছে আগের চেয়ে কয়েকগুণ বেশি সহযোগিতার আহ্বান জানান নাসির উদ্দিন। আর সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারকে মসিবত বলে মনে করছেন সিইসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com