শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ

ভেড়ামারা প্রতিনিধিঃ / ১৭৯ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:০৫ অপরাহ্ন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রাতে ফুটবল খেলা দেখে দেরিতে বাড়ি ফেরায় স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর সকালে নিজ ঘর থেকে সুমন হোসেন (৩০) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন একই এলাকার আফজাল হোসেনের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। তার পাঁচ বছর ও দেড় বছর বয়সী দুটি সন্তান রয়েছে। এছাড়া সুমন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৯ জুলাই) দিবাগত শেষ রাতে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরেন সুমন। এ সময় পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথাকাটাকাটি ও মনোমালিন্য হয়। পরে সোমবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।
নিহতের স্ত্রী জানান, রাত চারটার দিকে ফুটবল খেলা দেখে বাড়িতে ফেরে সুমন। তাকে শুধু বলেছিলাম, ‘এখন তোমার আসার সময় হলো?’ তখনই আবার বাড়ি থেকে মাঠের দিকে বের হয়ে যায়। এরপর আমি মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। ভোররাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি ঘরের ডাবের সঙ্গে সুমনের লাশ ঝুলছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় আব্দুল জলিল বলেন, “তখন আনুমানিক সকাল সাড়ে ৫টা হবে। আমি ফজরের নামাজ শেষ করে বাড়িতে ফিরছিলাম। এ সময় হঠাৎ সুমনের বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে ভেতরে যাই। গিয়ে দেখি ঘরের ডাবের সঙ্গে গলায় ফাঁস নিয়ে সুমন ঝুলছে। তাৎক্ষণিক আমি ও আরেকজন মিলে সুমনকে নামাই। এরপর স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, “সুমন নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তবে এর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। জানতে পেরেছি, খেলা দেখে আসার পর স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়েছিল। আবার ওই যুবক আর্জেন্টিনারও সমর্থক ছিলেন।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com