মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ার পদ্মা নদীতে চর দখল নিয়ে দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পেশ

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ৩৫৫ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:১৪ অপরাহ্ন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে সদস্যদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণের সুপারিশ সম্পর্কিত প্রতিবেদন পেশ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সদস্যরা রাষ্ট্রপতির কাছে এই প্রতিবেদন পেশ করেন।

এদিন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস. এম. এমদাদুল হকের নেতৃত্বে কমিশনের সদস্যরা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তার কাছে জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণের সুপারিশ সম্পর্কিত প্রতিবেদন পেশ করেন তারা।

বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণের সুপারিশ প্রতিবেদন পেশকালে রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com