মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ভেড়ামারায় রেললাইনের পাশে থেকে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

শাটারক্রাফট একাডেমির ফটো এক্সিবিশনে প্রথম হলেন মিরপুরের পলাশ

বিশেষ প্রতিনিধিঃ / ১৯১ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
আরমান আনোয়ার স্যার বিজয়ী সোহানুর রহমান পলাশের হাতে প্রথম পুরস্কার তুলে দেন

ঢাকার শাটারক্রাফট একাডেমির ১২তম ব্যাচের শিক্ষার্থীদের অভ্যন্তরীণ (ইন্টারনাল) ফটো এক্সিবিশন ও প্রতিযোগিতায় কুষ্টিয়ার মিরপুরের উদীয়মান ফটোগ্রাফার সোহানুর রহমান পলাশ প্রথম হয়েছেন।

সে মিরপুর পৌরসভার বাজারপাড়া মহল্লার শাহাদাৎ হোসেনের ছেলে এবং ঢাকার শাটারক্রাফট একাডেমির  ১২তম ব্যাচের শিক্ষার্থী।

শুক্রবার (২ অক্টোবর) সকালে একাডেমির হলরুমে   শাটারক্রাফট একাডেমির ১২তম ব্যাচের শিক্ষার্থীদের অভ্যন্তরীণ (ইন্টারনাল) ফটো এক্সিবিশন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  শাটারক্রাফট একাডেমির প্রতিষ্ঠাতা ও শিক্ষক আরমান আনোয়ার বিজয়ী সোহানুর রহমান পলাশের হাতে প্রথম পুরস্কার তুলে দেন।

এ সময় একাডেমির শিক্ষক-শিক্ষার্থী, প্রতিযোগিতার বিচারক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, শাটারক্রাফট একাডেমির শিক্ষার্থীদের তোলা অসংখ্য ছবির মধ্য থেকে বিচারকদের মূল্যায়নে সেরা আটটি ছবি নির্বাচন করা হয়। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মিরপুরের শিক্ষার্থী ও উদীয়মান ফটোগ্রাফার সোহানুর রহমান পলাশ।

শাটারক্রাফট একাডেমির ফটো এক্সিবিশনের পাশাপাশি অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেটও প্রদান করে থাকে।

পুরস্কার অর্জনের অনুভূতি প্রকাশ করে সোহানুর রহমান পলাশ জানান, ছোটবেলা থেকেই ছবি তোলার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। শুরুতে মোবাইল ফোনে ছবি তোলার মাধ্যমে তার যাত্রা শুরু হলেও পরবর্তীতে ক্যামেরায় ফটোগ্রাফির প্রতি আগ্রহ আরও বাড়তে থাকে। একসময় শাটারক্রাফট একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে তিনি নিজেকে একজন পেশাদার ফটোগ্রাফার হিসেবে গড়ে তোলার পথে এগিয়ে যান।

শত শত ছবির মধ্য থেকে বিচারকদের মূল্যায়নে তার ছবিকে প্রথম স্থান দেওয়ায় তিনি আনন্দিত ও গর্বিত। এই অর্জনের জন্য তিনি শাটারক্রাফট একাডেমির প্রতিষ্ঠাতা ও শিক্ষক, বিচারক, সহপাঠী এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

সোহানুর রহমান পলাশের এই অর্জন তার ফটোগ্রাফি জীবনে নতুন অনুপ্রেরণা যোগ করেছে। ভবিষ্যতে নিজের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ফটোগ্রাফিতে আরও ভালো কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com