মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ার পদ্মা নদীতে চর দখল নিয়ে দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

সীমান্তে নদীপথে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ সার উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি: / ১০৬ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নদীপথে ভারতে পাচারের সময় মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় রামকৃষ্ণপুর ইউনিয়নের পুরাতন ঠোটারপাড়া নদীতে অভিযান চালিয়ে এ সার উদ্ধার করে।

বিজিবি সূত্র জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশ্রায়ন বিওপির একটি টহল দল পুরাতন ঠোটারপাড়া নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় নদীপথে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশে রাখা মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪ হাজার কেজি টিএসপি এবং ১ হাজার ৭৫০ কেজি ফসফেট সার উদ্ধার করা হয়। উদ্ধার করা সারগুলোর মোট পরিমাণ ৯ হাজার ২৫০ কেজি।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং দেশের অর্থনৈতিক ও জননিরাপত্তা রক্ষায় তারা নিরলসভাবে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছে ৪৭ বিজিবি।

সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের স্বার্থ রক্ষায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

নদীপথে ভারতে পাচারের সময় মালিকবিহীন বিপুল পরিমাণ সার উদ্ধার

ন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com