শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

হাদি হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ৩০১ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১:০২ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জনসাধারণ।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটায় কুষ্টিয়ার জনসাধারণ এর ব্যানারে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম এলাকা থেকে বিক্ষুব্ধ জনসাধারণ বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে জড়ো হন। সেখানে অবস্থান নেন তারা। এতে কুষ্টিয়া-ঝিনাইদহ ও ঈশ্বরদী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় বিক্ষোভকারীরা ভারত ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং হাদি হত্যার সঙ্গে জড়িতদের কঠোর বিচার দাবি করেন। পাশাপাশি হাদি হত্যার বিচারের বিষয়ে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের মাধ্যমে তাদের আশ্বস্ত করবেন, ততক্ষণ পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।

বিক্ষোভকারীদের অবরোধ কর্মসূচি চলাকালে মহাসড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকা পড়ে জনভোগান্তির সৃষ্টি হয়। দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ শেষে কর্মসূচি প্রত্যাহার করলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com