শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

হেলিকপ্টার নিয়ে গ্রামে সম্ভাব্য মেয়র প্রার্থীর ভাই, ফুলেল শুভেচ্ছা জানালেন ওসি

খোকসা প্রতিনিধিঃ / ৬৬ জন পড়েছেন
প্রকাশঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০২ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসা পৌরসভার সাবেক ছাত্রদলনেতা রবিন রায়হান জমিসের প্রবাসী ভাই নাসির উদ্দিন শেখকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ও ওসি (তদন্ত) মো. মোশারফর হোসেন। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে একটি হেলিকপ্টারে ঢাকা থেকে খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আসেন নাসির উদ্দিন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ওসি।
নাসির উদ্দীন শেখ খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর রুমীপাড়ার বাসিন্দা। তিনি খোকসা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রবিন রায়হান জসিমের ছোট ভাই। জসিম আসন্ন খোকসা পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বলেও জানা গেছে।
এ দিকে একজন প্রবাসী ও মেয়রপ্রার্থীর ভাইকে শুভেচ্ছা জানানোর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নাসির উদ্দিন একজন ‘আদম ব্যবসায়ী’। অসংখ্য মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
জানা গেছে, সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর হেলিকপ্টারে করে বাড়ি আসেন ওই প্রবাসী। হেলিকপ্টারটি খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করে। এ সময় তার সঙ্গে সিঙ্গাপুর প্রবাসী দুই ব্যবসায়ী অংশীদারও ছিলেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, থানার সামনে খোকসা জানিপুর পাইলট মাঠে হেলিকপ্টারে অবরণ করেন প্রবাসী নাসির শেখ। মাঠে নামার পর ওসি মোল্লা জাকির হোসেন ও পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন ওই প্রবাসীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।
তবে এ বিষয়ে জানতে চাইলে ওসি মোল্লা জাকির হোসেন মুঠোফোনে বলেন, ‘এ ধরনের ব্যক্তিকে আমরা ফুল দিতেও পারি না। দিইও নাই। যাদের লোক, তারাই ফুল দিছে। আমরা নিরাপত্তার জন্য গিছিলাম। তখন ওনারাই তদন্তকে ফুল দিছে।’ এই বলেই তিনি ফোনটি কেটে দেন।
এ দিকে রবিন রায়হান জসিমের দাবি, ‘ওসি কাউকে ফুল দেয়নি। ফুল পড়ে যাচ্ছিল কাঁদার ভেতরে। সেটা উনি ধরাধরি করেছে।’ তিনি বলেন, ‘বাড়িতে একটি দোয়া অনুষ্ঠান ছিল। সেখানে আমার ভাই ও কয়েকজন বিদেশি এসেছে।’
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি আগে ভালো করে জেনে নাই। পরে বিস্তারিত বলছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com