শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ইবি শিক্ষিকা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ২১৬ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৩:০২ অপরাহ্ন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টায় কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেটে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সর্বস্তরের জনতার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে আন্দোলনকারীরা জড়ো হয় মজমপুর রেলগেটে। প্রথমে তারা রেলগেট আটকে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে ট্রাফিক পুলিশ অফিসের সামনে সমাবেশ করে বক্তব্য দেন। শেষে তারা কুষ্টিয়ার পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।
উল্লেখ্যযে গত ৪ মার্চ বিকেলে ক্যাম্পাসে নিজ অফিস কক্ষে খুন হন শিক্ষিকা আসমা সাদিয়া রুমা। অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান ঐ শিক্ষককে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা চালান। ঘটনার পরদিন শিক্ষক রুনার স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে কর্মচারী ফজলুর রহমান এবং রুনার সহকর্মী সহকারী অধ্যাপক হাবিবুর রহমান শ্যামসুন্দর সরকার ও ওই বিভাগের সাবেক সহকারী রেজিস্টার বিশ্বজিৎ কুমার বিশ্বাসকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার প্রায় একমাস পার হলেও ফজলুর রহমান ছাড়া মামলার আর কোনো আসামিরা গ্রেপ্তার হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com