মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন

উল্লাপাড়ায় জনপ্রিয় হচ্ছে কালোজিরা চাষ

উল্লাপাড়া প্রতিনিধিঃ / ৭৪ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ২:৫২ অপরাহ্ন

কালোজিরা চাষে জনপ্রিয় হয়ে উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া। কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল কালোজিরা চাষে বেশী আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। ফলে দিন দিন কালিজিরার চাষ বৃদ্ধি পাচ্ছে।

এ অঞ্চলের জমিগুলোতে আবাদকৃত ফসলের অবস্থা ভালো হওয়ায় কালোজিরা চাষে ঝুঁকছে কৃষক।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১ হেক্টর জমিতে কালোজিরা চাষ করা হয়েছে৷ মৌসুমে রোগ এবং তাপ প্রতিরোধী উচ্চ ফলনশীল জাতের কালোজিরা চাষ করা হয়েছে। উচ্চফলনশীল জাতের কালোজিরা এ বছর চাষ করা হয়েছে। বিশেষ করে কালোজিরা চাষের সময়, কৃষকদের কালোজিরা বীজ পরিশোধন করে বীজের মরা প্রতিরোধের পরামর্শের ফলে কৃষকদের দ্বারা বাহিত রোগের সংখ্যা কমেছে।

কৃষি বিভাগের পরামর্শে, সময়ের সাথে সাথে কালোজিরা খেতে বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করার ফলে ভয়ংকর কোন রোগ দেখা দেয়নি বলে জানান কৃষকরা।

উল্লাপাড়া উপজেলার বাদুল্লাপুর গ্রামের কৃষক আবু সাইদ খাঁ জানান, তিনি কৃষি বিভাগের সহায়তায় ১বিঘা জমিতে উচ্চ ফলনশীল জাতের কালোজিরা চাষ করেছেন। কালোজিরার ভালো ফলনের আশা করছেন তিনি ।

এবিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, উপজেলায় উচ্চ ফলনশীল কালোজিরা চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। এই মৌসুমে রোগ বালাই এত তীব্র হয়নি। কৃষকদের জন্য উপজেলা কৃষি অফিসের সহায়তা সব সময় অব্যহত রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে, এই মৌসুমে কালোজিরা উৎপাদন ভালো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com