শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

একযোগে কুষ্টিয়ার ৫ থানার ওসি বদলি, ৭ থানায় নতুন ওসি

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ২৫১ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৩:০৪ অপরাহ্ন

কুষ্টিয়ার সাতটি থানার মধ্যে পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। একইসঙ্গে কুষ্টিয়ার সাত থানায় নতুন ওসি নিয়োগ পেয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) মধ্যরাতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলির এ তথ্য নিশ্চিত করা হয়। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া সাতটি থানায় নতুন ওসি নিয়োগ পেয়েছেন।

বদলিকৃত ওসিরা হলেন- খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, কুমারখালী থানার খন্দকার জিয়াউর রহমান, কুষ্টিয়া মডেল থানার মো. মোশাররফ হোসেন, মিরপুর থানার মো. মোমিনুল ইসলাম এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার।

পদায়নকৃত সাত থানার ওসিরা হলেন- খোকসা থানায় মো. মোতালেব হোসন, কুমারখালী থানায় জামাল উদ্দিন, কুষ্টিয়া মডেল থানায় মো. কবির হোসেন মাতুব্বর, মিরপুর থানায় মো. শহিদুল ইসলাম, ভেড়ামারা থানায় মুহাম্মদ জাহেদুর রহমান, দৌলতপুর থানায় মো. আরিফুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় মো. মাসুদ রানা।

প্রসঙ্গত, কুষ্টিয়া জেলা পুলিশে নতুন পুলিশ সুপার হিসেবে গত শনিবার (২৯ নভেম্বর) সকালে যোগদান করেছেন মোহাম্মদ জসীম উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com