শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

এবার ভিসা কার্যক্রম স্থগিত করলো দিল্লির বাংলাদেশ হাইকমিশন

আন্তর্জাতিক ডেস্কঃ / ২৫৮ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন

অনকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লির ঢাকা হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত সকল প্রকার কনসুলার সার্ভিস এবং ভিসা দেওয়া বন্ধ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে। দিল্লিতে বাংলাদেশি মিশনের সামনে ঝোলানো ওই নোটিশে এমন ঘোষণার জন্যে দুঃখপ্রকাশ করা হয়েছে।

এদিকে শনিবার (২০ ডিসেম্বর) এবং রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থি এক সংগঠনের ২০-২৫ জন সমর্থক। এ সময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলে। এ ছাড়া রোববার শিলিগুঁড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা চালিয় ভাঙচুর করা হয়।

গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং তার সন্দেহভাজন হামলাকারী ‘ভারতে পালিয়েছেন’- এমন খবর সামাজিক মাধ্যমে চাউর হওয়ার পর ঢাকায় মূলত ভারতবিরোধী প্রচারণা নতুন গতি পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com