বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতায় হোটেলে আগুন : সাংবাদিক দেবাশীষ স্ত্রী-সন্তানসহ নিহত মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ ‘এখানকার সরকারই আমি, ডিসি-এসপি নিরপেক্ষ কাজ না করলে বিদায় করা হবে’ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে চেক বিতরণ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক আরএমও’র বিরুদ্ধে বিভাগীয় মামলা কুষ্টিয়ায় আমির হামজার সমর্থক-গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ কুষ্টিয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ আছেন সবাই কুষ্টিয়ায় বালু বোঝাই ট্রলি পিছলে পদ্মায়, ১ শিশু নিখোঁজ কুষ্টিয়া রেলওয়ে ষ্টেশনে বোমাতঙ্ক, পরিত্যক্ত ব্যাগে মিলল ইটের টুকরো কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

কলকাতায় হোটেলে আগুন : সাংবাদিক দেবাশীষ স্ত্রী-সন্তানসহ নিহত

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ৫৯ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন

কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ৯ জন মারা গেছেন। তাদের মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী, শ্বশুর ও তিন বছর বয়সী ছেলে রয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে এ আগুন লাগে।

কুষ্টিয়ার নিহত চারজন হলেন- কুষ্টিয়া সদর উপজেলার আড়ুয়াপাড়ার বাসিন্দা সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৭), তার স্ত্রী আফসানা শারমীন (২৫), তাদের তিন বছর বয়সী ছেলে শর্ণশীষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর কুষ্টিয়া শহরের থানাপাড়ার মো. আকরাম আলী (৬৪)।

নিহত দেবাশীষ দত্ত কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং জাতীয় দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাদের মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ৩ আগস্ট স্ত্রী ও ছেলেকে নিয়ে ভারতে যান সাংবাদিক দেবাশীষ। সেখানে কলকাতার পাশাপাশি তারা চিকিৎসার জন্য বেঙ্গালুরুতেও গিয়েছিলেন। ঘটনার দিন রাতে বেঙ্গালুরু থেকে বিমানে কলকাতায় ফেরেন তারা। বুধবারই দেশে ফেরার কথা ছিল তাদের। কিন্তু তার আগেই মর্মান্তিক অগ্নিকাণ্ড কেড়ে নিল তাদের জীবন।

জানা গেছে, রাতে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে হোটেলের একাধিক ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলকর্মীরা। তারা হোটেলের ভেতর থেকে নয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। মৃতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী এবং একটি শিশু রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সংবাদ সংস্থা এএনআইর বরাতে জানিয়েছিল, ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী আগুনে নিহত নয়জনই বাংলাদেশি। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। তবে, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে, তারা এখন পর্যন্ত ৫ বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত হয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com