শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়ায় জামায়াত নেতা আবুল হাশেমের দাফন সম্পন্ন

আলমগীর মন্ডলঃ / ২১৬ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৩:৩০ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেমের নামাজে জানাজা শেষে মিরপুর ওয়াবদা সংলগ্ন পৌর গোরস্থান দাফন  সম্পন্ন হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে প্রথম দফায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় শহরের হাউজিং চাঁদাগাড়া ঈদগাহ মাঠে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়।পরে সকাল সাড়ে ১১টায় মিরপুর উপজেলা ফুটবল মাঠে তৃতীয় দফায় জানাজা শেষে মিরপুর ওয়াবদা সংলগ্ন পৌর গোরস্থান দাফন  সম্পন্ন হয়।

উল্লেখ্য সোমবার (১৯ জানুয়ারি)  কুষ্টিয়া-৩ সদর আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে মজমপুর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের একতারা মোড়ো মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার এমন মৃত্যুতে জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। আবুল হাশেম ব্যক্তিগত জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com