শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ৪৬ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন

কুষ্টিয়ায় আবাদি জমিতে সার দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তেফাজ্জেল হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের তেঘরিয়া মাঠে এ ঘটনা ঘটে।
নিহত তোফাজ্জল হোসেন আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের মান্নান প্রধানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক তোফাজ্জল হোসেন দুপুরে বর্গা নেয়া ধানি জমিতে সার দিয়ে বাড়ি ফেরার পথে তেঘরিয়া এলাকায় বজ্রপাতের মুখে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে। তারা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে আলামপুর পুলিশ ক্যাম্পের এএসআই ফরিদুল ইসলাম বলেন, ‘কৃষক তোফাজ্জল হোসেনের মৃত্যুর বজ্রপাতে হয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। কার কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com