কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই এর হাসুয়ার কোপে নুর ইসলাম (৪৭) নামের আপন বড় ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (০১ আগস্ট) রাত ৯টার সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলামের মৃত্যু হয়।
নিহত নুর ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়ার ঠাকুরপাড়া এলাকার মৃত ওহাব মন্ডলের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার (০১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নুর ইসলাম এবং তার আপন ছোট ভাই হেলাল (৪৩) এর মধ্যে বাকবিতন্ডা বাধে। এসময় হেলাল ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে বড় ভাই নুর ইসলামকে কুপিয়ে মারাত্বকভাবে জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করছে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় হেলাল (৪৩) কে আটক করেছে পুলিশ।