শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ২২৫ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে ফলাফল ঘোষণার পর বিএনপির অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় শহরের কোর্টপাড়া এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্বাচনে পরাজয়ের পর দলীয় নেতাকর্মীদের মধ্যে ফলাফল নিয়ে অসন্তোষ দেখা দেয়। এ সময় কুষ্টিয়া কোর্ট স্টেশন প্ল্যাটফর্ম এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা উত্তপ্ত হয়ে ওঠে এবং পাশের একটি চায়ের দোকানে রাখা কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
ঘটনার সঙ্গে জেলা ও শহর পর্যায়ের কয়েকজন নেতাকর্মীর নাম সংশ্লিষ্টদের মুখে শোনা গেলেও এ বিষয়ে তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। জেলা বিএনপি আহ্বায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেনি।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার বলেন, ‘বিএনপির অভ্যন্তরীণ বিষয় নিয়ে উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে গিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার কোনো ঘটনা চোখে পড়েনি বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com