মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন ছদ্মবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ১৬৩ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:২৪ অপরাহ্ন

আচরণবিধি ভঙ্গের অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাকির হোসেন সরকারকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম এ আদেশ দেন।

নির্বাচনী বিচারিক আদালত সূত্রে জানা গেছে, জাকির হোসেনের নির্বাচনী এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে ব্যানারে টানানোয় তার বিরুদ্ধে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে অভিযোগ জমা পড়ে। এতে নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর ৭(গ) লঙ্ঘিত হয়েছে।

এর প্রেক্ষিতে নির্বাচনি বিচারিক আদালতের বিচারক আরিফুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে জাকির হোসেন সরকারকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com