শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়ায় বি‌দেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ২২৪ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ৩:৩২ অপরাহ্ন

কু‌ষ্টিয়া সদর উপ‌জেলায় বি‌শেষ অ‌ভিযান চা‌লি‌য়ে বি‌দেশি পিস্তল ও গু‌লিসহ এক যুবক‌কে আটক ক‌রা হ‌য়ে‌ছে।

র‌বিবার (১৮ জানুয়ারী) দিবাগত রাত দুইটার দি‌কে কাঞ্চনপুর ইউনিয়নের শৈলগাড়ী গ্রামে এই অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন জেলা গো‌য়েন্দা পু‌লি‌শ(ডি‌বি)।

আটক যুব‌কের নাম মাসুম আহমেদ (৩৪)। তি‌নি একই এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। পু‌লিশ সূ‌ত্র জানায়,বিদেশি ও দেশীয় অস্ত্র মজুত রয়েছে—এমন সংবাদের ভিত্তিতে মাসু‌মের বসতবাড়িতে অভিযান চালায় গো‌য়েন্দা পু‌লিশ।

এ সময় মাসুমকে আটকের পর জিজ্ঞাসাবাদ ও বা‌ড়ি তল্লাসী করে বিদেশি পিস্তল,ম্যাগাজিন,দুই রাউন্ড পিস্তলের গুলি, তলোয়ার ও চাপাতি উদ্ধার করা হয়।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভা‌রপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) ক‌বির হো‌সেন মাতুব্বর সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন,এ ঘটনায় মামলা দা‌য়ের হ‌য়ে‌ছে। আসামীর বিরু‌দ্ধে পূ‌র্বেও আরো মামলা র‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com