শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়ায় ভ্যান চালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতির অভিযোগ

মিরপুর প্রতিনিধি: / ১১৪ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ১ জুলাই, ২০২৬, ৬:০৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার ডাকাতি পুকুর নামকস্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ভাড়া শেষে দৌলতপুর উপজেলার পচাভিটা গ্রামে ভ্যানচালক ওসমান তার বাড়িতে ফিরছিলেন। এমন সময় পথে ডাকাতি পুকুর এলাকায় পৌঁছালে ৩-৪ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে তাকে আটকিয়ে পাশের একটি বাগানের গাছের সঙ্গে বেঁধে ফেলেন।
পরে তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও ভ্যানটি ডাকাতি করে নিয়ে যায়। পরে চালকের আর্তচিৎকারে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। ওসমান দৌলতপুর উপজেলার পচাভিটি গ্রামের কাশেমের ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালককে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com