শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়ায় মমতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ১৮৯ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ৩:২৮ অপরাহ্ন

কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুরে মমতা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নারীকে রহস্যজনকভাবে হত্যার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (১৯ জানুয়ারী) দুপুরে ‘হরিপুরবাসী’র ব্যানারে কুষ্টিয়া মডেল থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ’ নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মমতা খাতুন (৬৫) নামে ওই নারীকে বাড়িতে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এতে ওই পরিবারের সদস্যরা জড়িত। দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান এবং দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গত শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা রাতে হাটশ হরিপুর ইউনিয়নের মৃত. সাকেন শেখের বাড়ির একটি ঘর থেকে মমতা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মমতা খাতুন একই এলাকার মৃত নিয়ামতের স্ত্রী। এঘটনায় সন্দেহভাজন দুই আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com