মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

কুষ্টিয়ায় মাহে রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে মাংস বিক্রয়

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ৭৮ জন পড়েছেন
প্রকাশঃ রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

কুষ্টিয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সুলভ মূল্যে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারী) সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের এলজিডি অফিসের পাশে জেলা প্রশাসক কার্যালয়ে প্রবেশের দ্বিতীয় ফটকে জেলা প্রশাসক ইকবাল হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময়ে জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আল মামুন হোসেন মন্ডল, কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রোকনুজজামান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

গরুর মাংস সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় উল্লেখ করে জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, কোন অসাধু ব্যবসায়ী যেন বিনা কারণে মাংসের দাম বৃদ্ধি করতে না পারে এ কারণেই সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।যা জনগণের অবশ্যই সুফল বয়ে আনবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মামুন হোসেন মন্ডল বলেন, গরুর মাংস বাজারে ৭শ থেকে ৭শ ৫০ টাকায় বিক্রি হচ্ছে যা জনগণের ক্রয় সামর্থের বাইরে। তাই পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি উদ্যোগে মাসব্যাপী ৬৫০ টাকা দরে সুলভ মূল্যে মাংস বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে।

বাজারে গরুর মাংসের উচ্চমূল্য প্রতিরোধে প্রভাব বিস্তার করতেই সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতা সাধারণ। তবে তারা বলেন এই বিক্রয় কেন্দ্রটি শুধুমাত্র একদিন না বসে সপ্তাহে অন্তত দুই দিন বসলে এবং পর্যাপ্ত সরবরাহ থাকলে জনগণের অনেক বেশি উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com