বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ

মিরপুর প্রতিনিধিঃ / ৩৪ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:২১ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫জুন) সকালে উপজেলা অডিটোরিয়ামে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্প এর আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মামুনার রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ বলেন পাটের হারানো গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার সুনির্দিষ্ট ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে।

পরিবেশবান্ধব এই খাতটিকে পুনরুজ্জীবিত করতে এবং এর বহুমুখী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সরকার নানামুখী উদ্যোগ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক দীপক কুমার সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মহসিন আলী,

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হক মিলন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রাশেদ আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com