শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস পালিত

আলমগীর মন্ডলঃ / ৩৪৪ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

রাত ১২ টা এক মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ১ মিনিট নিরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়। এ সময়ে উপজেলা পরিষদ, প্রশাসন ও পৌরসভার পক্ষে ইউএনও নাজমুল ইসলাম, মিরপুর থানার পক্ষে অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ, পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে ডিজিএম আরিফুর রহমান ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে এক মিনিট নিরবতা এবং দোয়া মোনাজাত করা হয়। শনিবার (২১ ফেব্রুয়ারী) সকালে বিএনপির পক্ষে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, প্রেসক্লাবের পক্ষে সভাপতি মারফত আফ্রিদী ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সূর্যোদয়ের সাথে সাথে স্কুল, কলেজ  ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সকাল ১০টায় শহিদ মিনার চত্বর থেকে প্রভাতফেরি উপলক্ষে এক র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামে সভাপতি অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর বলেন বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ।

১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় ও অধিকার আদায়ের সংগ্রামের ভিত্তি স্থাপন করেছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের কাছে চিরঋণী। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার এবং বাংলা ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পিযূষ কুমার সাহা, মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সট্রাক্টর জামাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com