মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে সাহাবুল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

মিরপুর প্রতিনিধিঃ / ৭১ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ২:৫৮ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কৃষক সাহাবুল ইসলাম মণ্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার এ রায় দেন।
নিহত সাহাবুল ইসলাম সদর উপজেলার বালিয়াপাড়া চকপাড়া এলাকার মৃত লোকমান মণ্ডলের ছেলে।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের মহিন প্রামাণিকের ছেলে আসাদুল প্রামাণিক কালু, একই গ্রামের মোসলেম মোল্লার ছেলে আবু তাহের, আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন ও ওমর আলীর ছেলে মিলন। রায় ঘোষণার সময় আবু তাহের ছাড়া বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, সাহাবুল ইসলামের সহধর্মিণীর ছোট বোন প্রবাসে থাকায় তার মেয়েকে দেখভালের জন্য সন্তানদের নিয়ে মিরপুর উপজেলার মিটন গ্রামে পরিবারসহ বাস করতেন সাহাবুল। ২০১৯ সালের ২০ অক্টোবর বাড়ি থেকে বাজার করার উদ্দেশ্যে স্থানীয় বাজারে গিয়ে তিনি নিখোঁজ হন। পরের দিন সকালে উপজেলার নওদা আজমপুর মাঠপাড়ার ধৈঞ্চাখেতের আইল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন নিহতের স্ত্রী সুমি খাতুন বাদী হয়ে থানায় মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com