মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন ছদ্মবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

কুষ্টিয়া-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

কুমারখালি প্রতিনিধিঃ / ১৯৭ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০১ অপরাহ্ন

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের নির্বাচনি ফলাফল ঘোষণার পর ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকরা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুমারখালী-খোকসা জনসাধারণ ব্যানারে তারা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সমবেত হয়ে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে প্রকাশিত বেসরকারি ফলাফল অনুযায়ী, আসনটিতে মোট ১৫২টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিএনপি প্রার্থী মেহেদী আহ‌মেদ রুমী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫৬ ভোট।
অপরদিকে, জামায়াত মনোনীত প্রার্থী আফজাল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৬ ভোট। ফলে ৫ হাজার ৯৫০ ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থী আফজাল হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনায় অনিয়মের মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে।
তারা ফলাফল স্থগিত রেখে পূর্ণাঙ্গ তদন্ত ও ভোট পুনর্গণনার দাবি জানান।
ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে কয়েক শত নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। পরে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com