শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

খালেদা জিয়ার জানাজায় আসছেন যেসব দেশের মন্ত্রীরা

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ৩৬৪ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় আসছেন পাকিস্তান, ভারত, ভুটান ও মালদ্বীপের চারজন মন্ত্রী।

পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে জানান, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামীকাল ঢাকায় পৌঁছাবেন এবং তিনি বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পারেন।

এছাড়া, খালেদা জিয়ার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে ভারত ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীও আগামীকাল ঢাকায় আসবেন বলে সংশ্লিষ্ট দেশগুলোর ঢাকা দূতাবাস সূত্রে জানা গেছে।

এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত ওই গেজেটে বলা হয়েছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন এই নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। এ প্রেক্ষিতে তার মৃত্যুতে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com