মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ভেড়ামারায় রেললাইনের পাশে থেকে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

ঘুমধুম সীমান্তে মিয়ানমার সেনা ও বিজিপির ৫ সদস্য আটক

Reporter Name / ৩০৫ জন পড়েছেন
প্রকাশঃ রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ২:৫১ অপরাহ্ন

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনীর (বিজিপি) চার সদস্য ও সেনাবাহিনীর এক সদস্যকে বিজিবি আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৪২ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন গাছবুনিয়া পাড়া থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক।

আটকরা হলেন- মিয়ানমারের শান রাজ্যের মোমেক শহরের বাসিন্দা ও বিজিপির সেকেন্ড ইন্সপেক্টর কো কো সাইন (৩৫), মিয়ানমারের আয়াওয়ার্দি রাজ্যের প্যান তানাউ শহরের বাসিন্দা ও বিজিপি সদস্য সোয়েথুরা (৩৮), মিয়ানমারের আওয়ার্দি রাজ্যের মাগাতুতাও শহরের বাসিন্দা ও বিজিপি সদস্য অং সান হতু (২৫), মিয়ানমারের আয়াওয়ার্দি রাজ্যের বাসিন্দা ও বিজিপি সদস্য কিয়াও জায়ের লিন (৩২) এবং মিয়ানমারের ইয়াঙ্গুন রাজ্যের বাসিন্দা ও জান্তা সেনাবাহিনীর সদস্য মিন মিনও (৪১)।

স্থানীয়রা জানান, গাছবুনিয়া পাড়াটি ঘুমধুম ইউনিয়নের ৩৪ বিজিবি অধীনস্থ মংজয়পাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৪২ নম্বর সীমান্ত পিলার থেকে দেড় কিলেমিটার ভেতরে।

রোববার দুপুরে সেখানে স্থানীয় পাড়াবাসীর কাছে আশ্রয় নেন মিয়ানমারের সেনা ও বিজিপির পাঁচ সদস্য। পরে খবর পেয়ে বিজিবির টহল দল তাদের আটক করে বিওপিতে নিয়ে আসেন।

এ ব্যাপারে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এস এম খাইরুল আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com