মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন

চুরি ধরা পড়ায় মা-মেয়ে হত্যা করেছিঃ আয়েশা

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ২৩৫ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৪:০৬ অপরাহ্ন

ঢাকার মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় আসামি গৃহকর্মী আয়েশা আক্তারকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ারচর থেকে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল।

গ্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা হত্যার দায় স্বীকার করেছেন। পুলিশকে বলেছেন, ঘটনার দিন গৃহকর্তার বাসা থেকে কিছু মালামাল চুরি করেছিলেন তিনি। যা দেখে ফেলেন গৃহকর্তী লায়লা আফরোজ। এ নিয়ে ধস্তাধস্তি হলে মা-মেয়েকে ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করেন।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম মাসুম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘গোপন তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডাবল মার্ডার হত্যা মামলার আসামি আয়েশা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আটক করা হয় তার স্বামী জামাল শিকদার রাব্বিকে। জিজ্ঞাসাবাদে আয়েশা জানিয়েছেন, চুরি ধরা পড়ায় মা-মেয়েকে হত্যা করেছেন তিনি। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।’’

আয়েশা আক্তার নরসিংদী জেলার সলিমগঞ্জ এলাকার রবিউল ইসলামের মেয়ে। জামাল শিকদার ঝালকাঠির কয়ারচর এলাকার জাকির শিকদারের ছেলে।

গত সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ১৪ তলা আবাসিক ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com