শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ঢাকা ও আশেপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

Reporter Name / ২৩৬ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:৪৫ পূর্বাহ্ন

রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার জন্য ১২ প্লাটুন এবং রাজধানীর পার্শ্ববর্তী জেলাগুলোর জন্য বাকি দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আধা-সামরিক এই বাহিনীর সদস্যরা রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন। এর মধ্যে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ধানমন্ডি-৩২, বিমানবন্দর, আবদুল্লাহপুর, কাকরাইল, শিশু একাডেমি, হাইকোর্ট এলাকা এবং আবরার ফাহাদ অ্যাভিনিউ।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এক মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এছাড়া সম্প্রতি বেশকিছু দিন ধরে ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন জেলায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। মূলত এই অস্থিরতার মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com