বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ার পদ্মা নদীতে চর দখল নিয়ে দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

নির্বাচনের আগে-পরে অনলাইনে নজরদারি করবে সিআইডি

কুষ্টিয়া পোস্ট ডেস্ক / ২৬৮ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৬:২৪ অপরাহ্ন

নির্বাচনের আগে ও পরে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে সিআইডির সাইবার ইউনিট নজরদারি করবে বলে জানিয়েছেন সিআইডি বা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান।

আজ বৃহস্পতিবার সিআইডি সদর দপ্তরের অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহ ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময়’ সভায় সভাপতির বক্তব্যে এ তথ্য জানিয়েছেন।

সিআইডির মোট জনবলের ৯০ শতাংশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া নির্বাচন সুষ্ঠু ও সফল করতে সিআইডি সর্বোচ্চ সহযোগিতা করবে বলে সভায় জানানো হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com