মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন ছদ্মবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

নেপালকে উড়িয়ে দিল টাইগার যুবারা

ক্রীড়া ডেস্কঃ / ১৮৬ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে শুরুর পর নেপালের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে আজিজুল হাকিম তামিমের দল। সেটাও ২৫.১ ওভার হাতে রেখে।

১৫ ডিসেম্বর, সোমবার দুবাইয়ে আইসিসির দি সেভেন একাডেমি স্টেডিয়ামে টস জিতে বোলিং নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মোহাম্মদ সবুজ তিনটি এবং সাদ ইসলাম-শাহরিয়ার ইসলাম ও তামিম দুটি করে উইকেট নিয়ে ৩১.১ ওভারে ১৩০ রানে অলআউট করে দেয় নেপাল যুবাদের।


নেপাল ওপেনিং জুটিতে ৬.৪ ওভারে ৪০ রান যোগ করে। শাহিল প্যাটেল ১৮ রান করে ফিরে যান। পরেই আউট হন ১৪ রান করা অন্য ওপেনার নিরাজ কুমার যাদব। ৫৪ রানে দ্বিতীয় উইকেট থেকে ৬১ রানে ৫ উইকেট হয়ে যায় নেপাল।

ওই ধাক্কা কাটিয়ে উঠতে না পারলেও লোয়ার মিডল অর্ডারে আশিষ লুহার ২৩ এবং অভিষেক তিওয়ারি ৩০ রানের ইনিংস খেলে দলকে একশ’ ছাঁড়ানো পুঁজি এনে দেন।

জবাবে নেমে বাংলাদেশ ২৯ রানে ওপেনার রিফাত বেগ ও তিনে নামা অধিনায়ক তামিমকে হারায়। তৃতীয় উইকেটে অন্য ওপেনার জাওয়াদ আবরার ও চারে নামা কালাম সিদ্দিকি ৯২ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন।

আফগানদের বিপক্ষে ৯৬ রান করে আউট হওয়া জাওয়াদ এদিন ৬৮ বলে ৭০ রানের হার না মানা ইনিংস খেলেন। সাতটি চার ও তিনটি ছক্কা আসে তার ব্যাট থেকে। কালাম ৬৬ বলে চারটি চারের শটে ৩৪ রান করে আউট হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com