শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

পে স্কেলের জন্য অর্থের জোগান দিয়েছে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ২১৬ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

পে স্কেলের জন্য অর্থের জোগান করে দিয়ে গেছে অন্তর্বর্তী সরকার। পরবর্তী নির্বাচিত সরকার এসে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পে স্কেল বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে বলেও জানান অর্থ উপদেষ্টা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দেশের অর্থনীতি এখন ‘সন্তোষজনক অবস্থানে’ আছে বলে দাবি করে সালেহউদ্দিন আহমেদ বলেন, এটি নড়বড়ে অবস্থায় নেই। পরবর্তী সরকার দায়িত্ব নিলে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়তে হবে না। তিনি বলেন, ৫ আগস্টের পর নড়বড়ে অর্থনীতি দেড় বছরে ঠিক করা হয়েছে।

তিনি বলেন, তবে আগের সরকারের অনেক অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ হওয়ায় কর্মসংস্থান কমে গেছে। সেটা চ্যালেঞ্জ হবে কিছুটা, যোগ করেন অর্থ উপদেষ্টা।

এস আলম গ্রুপের অর্থপাচার সংক্রান্ত অভিযোগের প্রেক্ষাপটে একটি সালিশি মামলা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে আইনি লড়াই পরিচালনার জন্য একটি ব্রিটিশ আইন সংস্থার সঙ্গে চুক্তি হচ্ছে।

স্বচ্ছতার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, তিনি নিজেসহ সরকারের অনেক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সব বিষয় দেখতে পায় না মন্তব্য করে তিনি বলেন, তাদের বদনাম করছি না, তবে মৌলিক বিষয়গুলো খতিয়ে দেখলে অনেক কিছুই পরিষ্কার হবে।

এই সরকারের মেয়াদের মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই অংশে কার্যকরভাবে ভাগ করা হবে বলে জানান তিনি। বিদ্যুতের ট্যারিফ ‘রেশনালাইজেশন’ বা যৌক্তিকীকরণের কাজ চলছে এবং এতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ পড়বে না বলেও আশ্বস্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com