মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ভেড়ামারায় রেললাইনের পাশে থেকে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন সোয়া ৪ লাখ প্রবাসী

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ৩৯৯ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৩:০৩ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এখন পর্যন্ত সোয়া ৪ লাখ প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য জানান।

পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোট দেয়ার কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে সালীম বলেন, মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি। ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন ভোটার।

তিনি জানান, ভোট দিয়েছেন ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন। ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাকবাক্সে জমা দিয়েছেন। আর বাংলাদেশে ব্যালট পৌঁছেছে ২১ হাজার ৫০৮টি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে (দেশে এবং প্রবাসী মিলে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com