বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন

বগুড়া সিটি করপোরেশনসহ ৫টি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ৭১ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:১২ অপরাহ্ন

বগুড়া সিটি করপোরেশনসহ ৫টি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বর্তমানে দেশে ১২টি সিটি করপোরেশন আছে। বগুড়া নিয়ে সিটি করপোরেশনের সংখ্যা হবে ১৩টি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

নতুন উপজেলাগুলো হলো-বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।

দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে। নতুন এই ৫টি নিয়ে উপজেলার সংখ্যা হবে ৫০০।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com