মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

বহুদিন পর আবারও এক সিনেমায় দেব-শুভশ্রী

বিনোদন ডেস্ক: / ৩৪ জন পড়েছেন
প্রকাশঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:৩১ পূর্বাহ্ন

দীর্ঘদিন ধরেই দর্শকদের কাছে জনপ্রিয় ও সুপারহিট জুটি দেব-শুভশ্রী। একের পর এক সফল সিনেমা উপহার দিয়ে এই জুটি টালিউডে আলাদা জায়গা তৈরি করেছে। ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন পেরিয়েও তাদের পর্দার রসায়ন কখনোই ফিকে হয়নি।

তাই টালিগঞ্জে এখন সবচেয়ে আলোচিত ঘটনা এটাই, আবারও এই জুটিকে একসঙ্গে দেখা যাবে।

এবার শুধু অভিনয়েই নয়, নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দেব। প্রথমবারের মতো পরিচালকের দায়িত্বে নামছেন তিনি। নিজের পরিচালিত এই নতুন সিনেমায় নায়িকা হিসেবে রেখেছেন শুভশ্রীকে।

তবে চমক এখানেই শেষ নয়। এই সিনেমার মাধ্যমে টালিউডে ফিরছেন অনির্বাণ ভট্টাচার্য। নানা জটিলতার কারণে দীর্ঘদিন বড় পর্দার বাইরে থাকা এই অভিনেতাকে নতুন করে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন দেব। ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের জেরে অনির্বাণের কাজ বন্ধ থাকলেও সম্প্রতি বিষয়টি সমাধানে উদ্যোগ নেন দেব। এ প্রসঙ্গে তিনি আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি অভিনেতা প্রসেনজিতের সঙ্গে আলোচনার পর সবুজ সংকেত পান।

তবে সিনেমায় অনির্বাণের চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রাথমিকভাবে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘দেশু ৭’, যদিও চূড়ান্ত নাম এখনও নির্ধারিত হয়নি।সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে ইতোমধ্যে তার অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

জানা গেছে, সিনেমাটির কাজ চলবে টানা কয়েক মাস ধরে। জুন থেকে আগস্ট পর্যন্ত প্রায় ৫০ দিন ধরে চলবে সিনেমার শুটিং। সেখানে যুক্ত থাকবেন প্রায় ১০ হাজার টেকনিশিয়ান।

সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় ছবিটি মুক্তি পাবে।

অভিনয়, প্রযোজনা, পরিচালনা এবং কাহিনি রচনাসিহ এই সিনেমায় দেবকে একসঙ্গে একাধিক ভূমিকায় দেখা যাবে।ফলে তার এই নতুন যাত্রা নিয়ে দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি। সব মিলিয়ে, বহুদিন পর আবারও দেব-শুভশ্রী জুটির ফেরা এবং তার সঙ্গে নতুন চমক; সবকিছু মিলিয়ে ছবিটি ঘিরে আগ্রহ তুঙ্গে।

উল্লেখ্য, দেব-শুভশ্রী জুটির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধুমকেতু’ গেল বছর মুক্তি পেলে সেটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com