মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন ছদ্মবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

লালমনিরহাট প্রতিনিধিঃ / ২১৪ জন পড়েছেন
প্রকাশঃ রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনা উভয় দলের ১৫ নেতাকর্মী আহত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরের পর টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর কাসাইটাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় নির্বাচনী গণসংযোগকে কেন্দ্র করে কথাকাটিতে জড়িয়ে পড়ে বিএনপি- জামায়াতের নেতাকর্মীরা । খবর পেয়ে ছুটে যায় উভয় দলের নেতা-কর্মীরা । শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষ। এতে উভয় পক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় বিএনপি ও জামায়াত একে অপরকে দায়ী করেছেন।

এদিকে বিএনপি জামায়াত সংঘর্ষ উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের পাশাপাশি কঠোর অবস্থান নিয়েছে র‍্যাব ও বিজিবি।

জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় ইটপাটকেল নিক্ষেপ হয়। উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে। এসময় মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com