বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় এনসিপির পূর্বনির্ধারিত জুলাই পদযাত্রা স্থগিত মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি

ভাইরাল তাজুর পাশে উপজেলা প্রশাসন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ / ১৮০ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৪:২১ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভূমিহীন ও ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলামের (তাজু) পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাজুকে নগদ অর্থ সহায়তা দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুজ্জামান রিশাদ। এ সময় তাজুকে বাসযোগ্য খাস জমি ও কৃষি জমি দেওয়ার ঘোষণা দেন এ কর্মকর্তা।

এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশুর’ পক্ষ থেকে তাজুর জন্য ঘর নির্মাণে টিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। হঠাৎ করে পাওয়া এই সহায়তায় আবেগাপ্লুত হয়ে পড়েন তাজু। কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারুক, প্রেস ক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, ইউপি সদস্য কবিরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

স্থানীয়দের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল তাজু দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। উপজেলা প্রশাসনের এই উদ্যোগ তার জীবনে নতুন আশার সঞ্চার করেছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, তাজু ও তার পরিবার প্রত্যন্ত চরাঞ্চলে অন্যের জায়গায় বসবাস করছেন। উপজেরা প্রশাসন তার পাশে দাঁড়িয়ে খাস ও আবাদী জমি বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছে। এটা পেলে তাজু পরিবার নিয়ে ভালোভাবে বসবাস করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com