মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

ভারতকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

ক্রীড়া ডেস্কঃ / ১২৭ জন পড়েছেন
প্রকাশঃ রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৩:২৭ অপরাহ্ন

সামির মিনহাসের রেকর্ড গড়া ইনিংসের সুবাদে ভারতকে ১৫৬ রানে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১৯১ রানের বিশাল ব্যবধানে ইতিহাস গড়া জয় পেল তারা।

দুবাইয়ে আজ ফাইনাল ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান সংগ্রহ করে পাকিস্তান। এটি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। এর আগে সর্বোচ্চ ৩১৪ রানের রেকর্ডটি ছিল ভারতের দখলে।

রোববার ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৩১ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। তবে উসমান খানকে নিয়ে শুরুর ধাক্কা সামলে নেন ওপেনার সামির মিনহাস। ৭১ বলে ১২টি চার ও ৪টি ছক্কায় নিজের সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর আহমেদ হোসেনকে নিয়ে ১৩৭ রানের বিশাল জুটি গড়েন মিনহাস। আহমেদ ৫৬ রানে আউট হলেও মিনহাস তাঁর ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান। শেষ পর্যন্ত ১১৩ বলে ১৭টি চার ও ৯টি ছক্কায় ১৭২ রানের দানবীয় ইনিংস খেলে আউট হন তিনি। শেষ দিকে নিকাব শফিক ও মোহাম্মদ সাইয়ামের ব্যাটে ভর করে পাকিস্তান ৩৪৭ রানের পাহাড়ে চড়ে। ভারতের পক্ষে দিপেশ দেবেন্দ্রন সর্বোচ্চ ৩টি ও হেনিল প্যাটেল ২টি উইকেট নেন।

৩৪৮ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানি পেসার আলি রেজার গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। ইনিংসের তৃতীয় ওভার থেকেই শুরু হয় মড়ক। একে একে সব ব্যাটসম্যান ফিরে গেলে মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানেই অলআউট হয়ে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন বোলার দিপেশ দেবেন্দ্র। পাকিস্তানের হয়ে আলি রেজা ৪২ রানে ৪টি উইকেট শিকার করেন। এছাড়া সায়েম, সুবহান ও হুজায়ফা ২টি করে উইকেট নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com