শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন

Reporter Name / ২৪৭ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৫:১৪ পূর্বাহ্ন

আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে সারাদেশে গাড়ি ও স্থাপনায় অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনার মধ্যেই এবার ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে সদর উপজেলার দুবলা (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) এলাকায় এ ঘটনা ঘটে।

এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। চট্টগ্রামগামী তুর্ণানিশিথা পাঘাচং ও একই পথের বিজয় এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। তবে আধাঘণ্টা ব্যবধানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাত সোয়া তিনটার দিকে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। দুর্বৃত্তরা রেললাইনের উপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দিয়েছিল।

তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুষ্কৃতিকারীরা পালিয়ে গেছে জানিয়ে তিনি আরও বলেন, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com