মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ভেড়ামারায় রেললাইনের পাশে থেকে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

মাহফুজ ও আসিফের ৩ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন যারা

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ৩৩৮ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২:১৪ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে গতকাল বুধবার পদত্যাগ করেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ দুজনের অধীনে থাকা তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে অন্য ৩ উপদেষ্টার মধ্যে।

১১ ডিসেম্বর, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

মাহফুজ আলমের দায়িত্বে থাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। পাশাপাশি তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা।

পদত্যাগের আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দায়িত্ব সামলাতেন দুটি মন্ত্রণালয়ের। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আসিফ নজরুল। এছাড়া তার অধীনে আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আদিলুর রহমান খানকে। একই সঙ্গে তিনি শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন।

মাহফুজ ও আসিফ পদত্যাগপত্র জমা দেওয়ায় এ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাথমিকভাবে নিজের কাছেই রেখেছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com