মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ার পদ্মা নদীতে চর দখল নিয়ে দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

মিরপুরে আসন্ন নির্বাচন ও গণভোটে আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণে মতবিনিময় সভা

আলমগীর মন্ডলঃ / ৩৪১ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইসঙ্গে অনুষ্ঠিতব্য গণভোট এবং বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে মিরপুর থানার হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার জসীম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।পুলিশ ও প্রশাসন কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ করবে না। অতীতে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল, কিন্তু এবার জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”
তিনি আরও বলেন, দেশের প্রায় পাঁচ কোটি তরুণ ভোটার এ নির্বাচনের মূল শক্তি। “যে তরুণরা জুলাই আন্দোলনের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে, তারাই এবার ভোটের মাধ্যমে সরকার গঠন করবে।” একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় জনগণ ব্যালটের মাধ্যমে একদিকে জনপ্রতিনিধি নির্বাচন করবে এবং অন্যদিকে রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন তিনি।
গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি ও শঙ্কা কাজ করছে উল্লেখ করে পুলিশ সুপার ভোটারদের সব ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে নির্বিঘ্নে ভোট প্রদানের আহ্বান জানান।
মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর-ইবি সার্কেল) মাহমুদুল হক মজুমদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কামাল আজাদ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরাও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল গফুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আরিফুজ্জামান আরিফ এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নুর উদ্দীন আহম্মদ।
সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com