মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

মিরপুরে তামাক চাষের বিকল্প চাষ ও পরিবেশ রক্ষা বিষয়ক সেমিনার

মিরপুর প্রতিনিধি: / ১২৮ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৫ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে তামাক চাষের বিকল্প চাষ ও পরিবেশ রক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে হাব, আলো পিপাসা এবং মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এবং একশন এইড বাংলাদেশের সহযোগিতায় জেলার মিরপুর প্রেসক্লাবের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান বলেন তামাক ফসলের চাষাবাদ কমাতে হলে বিকল্প ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তামাকের বিকল্প ফসল নিয়ে কাজ করছি।

ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারলে আমাদের কাজ অনেকটা সহজ হবে। এছাড়া তামাক নিয়ে কাজ করা  মানুষের স্বাস্থ্য ঝুঁকি, কৃষি মাটির স্বাস্থ্য ও গুণাগুণ এবং সার ও কীটনাশকের ব্যবহার নিয়ে আমরা সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছি। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারলে খাদ্য নিরাপত্তা বিষয়ে আরও কাজ করা সম্ভব হবে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী জায়েদুল হক মতিন।

এতে বিশেষ অতিথি ছিলেন মুফতি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান।

এ সময়ে পিপাসা সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল কুমার চৌধুরী, আলোর স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহম্মেদ, হাব’র সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম,মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, আছদুর রহমান বাবু, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম,

কুষ্টিয়া জজকোর্টের আইনজীবী এবং মিরপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ খাইরুজ্জামান খাইরুল প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রবন্ধ পাঠ করেন আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার প্রকল্প কর্মকর্তা ফারুক হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com