মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন ছদ্মবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

মিরপুরে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ

আলমগীর মন্ডলঃ / ১৫৮ জন পড়েছেন
প্রকাশঃ রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০০ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুর পৌরসভার মোশারফপুর ৩ নং ওয়ার্ড এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে মোশারপুর পুর্ব পাড়া হতে বাজারপাড়া এলাকায় ৭৬ কুষ্টিয়া- ২ (মিরপুর ভেড়ামারা) আসনের ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর পক্ষে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মক্কা প্রবাসী মামুন আলীর উদ্যোগে পৌর ৩ নং ওয়ার্ডে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের প্রচারনায় উপস্থিত ছিলেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুল হক মুলাম,সহ সভাপতি দুলাল প্রামানিক, মাসুদ,

শাজাহান আলী, আছের পরামানিক, সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, পৌর মৎস্য জিবি  দলের সভাপতি  ইমরান হোসেন, পৌর মৎস্যজীবী দলের সেক্রেটারিসহ পৌর  ৩ নং ওয়ার্ডের মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় স্থানীয় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীরকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচিতে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com