“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুষ্টিয়া মিরপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুর সাড়ে বারোটায় উপজেলা পরিষদের সামনে থেকে এ উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর ঘুরে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, সমাজ সেবা অফিসার, জামসেদ আলী, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী।
এছাড়াও মিরপুর উপজেলার পরিসংখ্যান অফিসার শফিকুল ইসলাম, সমবায় অফিসার,জহুরুল আমিনসহ বিভিন্ন মহিলার সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।