মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ভেড়ামারায় রেললাইনের পাশে থেকে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

মিরপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নফল রোজা ও দোয়া অনুষ্ঠান

মিরপুর প্রতিনিধিঃ / ৩৯৮ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৩:০৫ অপরাহ্ন

তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্বৈরাচার শেখ হাসিনা ঈর্শ্বানিত হয়ে মিথ্যা মামলায় জড়িয়ে আদালতকে নির্দেশনা দিয়ে জেলে ভরে রেখে স্লো পয়জনিং করে তাকে তিলে তিলে শেষ করে দেয়া হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় প্রাঙ্গণে কুষ্টিয়ার মিরপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নফল রোজা পালন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ অধ্যাপক শহীদুল ইসলাম এসব কথা বলেন।

মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে সাবেক এমপি বলেন, জীবনের বিনিময়ে হলেও আল্লাহ তুমি খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখো। তাকে (বেগম খালেদা জিয়া) চতুর্থবারের মত দেশের দায়িত্বভার গ্রহণ ও শেখ হাসিনার বিচার দেখে যাওয়ার সুযোগ তৈরী করে দিও। শেখ হাসিনা দেশের হাজার হাজার ছাত্রজনতাকে নির্মমভাবে হত্যা করেছে।

তার ফাঁসির রায় হয়েছে। এই রায়ের বাস্তবায়ন যেন নিজ চোখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখে যেতে পারে সেই সুযোগ তৈরী করে দিও। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে তিনি আরো বলেন, নফল রোজার ফজিলতে এবং বিএনপি’র আমলে দেশের ব্যাপক উন্নয়নের স্বার্থে আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দাও।

এর আগে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামের নির্দেশে দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নেতাকর্মীদের নফল রোজা রাখার আহ্বান জানানো হয়। আহ্বানে সাড়া দিয়ে নেতাকর্মীরা নফল রোজা রাখেন ও সম্মিলিতভাবে ইফতারে অংশ গ্রহণ করেন।

এসময় উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সিনিয়র সহ সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু,

উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com